শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন কলেজছাত্র। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোসাইরহাট উপজেলার শাইক্ষ্যা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রিপন মাহমুদ (২০) ও সাইফুল ইসলাম (১৯)। নিহত রিপন মাহমুদ উপজেলার কোদালপুর গ্রামের ইকবাল মাহমুদের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের সাইদুর রহমান বেপারীর ছেলে। আহত হয়েছেন সিয়াম সরদার (২০)। সে একই গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। তারা সবাই গোসাইরহাট উপজেলার শামসুর রহমান সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী।

জানা যায়, বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন বন্ধু। তারা উপজেলার শাইক্ষ্যা নদীর ওপর দিয়ে শাইক্ষ্যা ব্রিজ পার হয়ে কুচাইপট্টি ইউনিয়ন ঘুরে পুনরায় শাইক্ষ্যা ব্রিজ পার হয়ে ফিরছিলেন। এ সময় ব্রিজের রেলিঙের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় অপরজনকে।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬