অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি গঠন

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৪ PM

© টিডিসি ফটো

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের কল্যাণের নিমিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারকে আহ্বায়ক ও বি. এম আসাদউল্যাকে সদস্য সচিব করে ১২ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ঢাকাস্থ পুরানা পল্টন মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ মনির আজাদ সেমিনার কক্ষে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের একমত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ. কা. ফজলুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন জিল্লুর রহিম (কুষ্টিয়া), মো. সিদ্দিকুর রহমান (ঢাকা) মনোয়ারা বেগম (ঢাকা), নুরুল আজিম (কক্সবাজার), আ.ফ.ম তোহা পাটোয়ারী (ঢাকা), মো. আঃ রহমান খান (ঢাকা) রেজিয়া সুলতানা (হবিগঞ্জ), আবুল বাসার, মো. শফিকুল ইসলাম মানিক (বি.বাড়িয়া), সেলিম হাওলাদার (কেরানীগঞ্জ), কামরুল ইসলাম বাচ্চু, মো. গোলাম মোস্তাফা (ময়মনসিংহ) প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু, ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মৃত শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আগামী ১৩ মার্চ বাংলাবাজারে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬