প্রাথমিকের নতুন শিক্ষকদের উপকূল ও দুর্গম এলাকায় পদায়নের নির্দেশ

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ PM

© ফাইল ফটো

সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফল অনুযায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শীঘ্রই সারাদেশে ১৮ হাজার ১৪৭ সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এসব শিক্ষক-শিক্ষিকাকে অগ্রাধিকার ভিত্তিতে হাওড়, বাঁওড়, উপকূল ও দুর্গম এলাকায় পদায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রবিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের আনিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ৭৯ হাজার ৭১৭ শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া অতি সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফল অনুযায়ী শীঘ্রই সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ হাজার ১৪৭ সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে।

তিনি জানান, প্রতিবছর শিক্ষকদের অবসরজনিত কারণে শূন্যপদ সমূহে নিয়মিত শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বদলি মৃত্যুজনিত কারণ, পিটিআই, বিপিএড প্রশিক্ষণ মাতৃত্বকালীন ছুটি চিকিৎসাজনিত ছুটি, বিভিন্ন সময় প্রশিক্ষণজনিত কারণে সাময়িক শূন্য পদ পূরণের উদ্দেশ্যে সহকারী শিক্ষকের মোট পদের ২০ ভাগ অর্থাৎ ৬৮ হাজার ৩৩৮ ছুটি রিজার্ভ পদ সৃজন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, চর অঞ্চল, উপকূল হাওড়, বাঁওড় অঞ্চলে এবং পাহাড়ী অঞ্চলে পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন, স্থানীয় সরকার কোটায় শিক্ষক নীতিমালা প্রণয়নে আপাতত কোন পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তবে এ বিষয়ে নতুন নিয়োগকৃত শিক্ষক-শিক্ষিকারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে প্রথমে পদায়ন করতে চাচ্ছি। এ বিষয়ে সব ডিপিওদের চিঠি দিয়েছি এবং নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬