প্রাথমিকের নতুন শিক্ষকদের উপকূল ও দুর্গম এলাকায় পদায়নের নির্দেশ

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৮ PM

© ফাইল ফটো

সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফল অনুযায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শীঘ্রই সারাদেশে ১৮ হাজার ১৪৭ সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এসব শিক্ষক-শিক্ষিকাকে অগ্রাধিকার ভিত্তিতে হাওড়, বাঁওড়, উপকূল ও দুর্গম এলাকায় পদায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রবিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের আনিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ৭৯ হাজার ৭১৭ শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া অতি সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফল অনুযায়ী শীঘ্রই সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ হাজার ১৪৭ সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে।

তিনি জানান, প্রতিবছর শিক্ষকদের অবসরজনিত কারণে শূন্যপদ সমূহে নিয়মিত শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বদলি মৃত্যুজনিত কারণ, পিটিআই, বিপিএড প্রশিক্ষণ মাতৃত্বকালীন ছুটি চিকিৎসাজনিত ছুটি, বিভিন্ন সময় প্রশিক্ষণজনিত কারণে সাময়িক শূন্য পদ পূরণের উদ্দেশ্যে সহকারী শিক্ষকের মোট পদের ২০ ভাগ অর্থাৎ ৬৮ হাজার ৩৩৮ ছুটি রিজার্ভ পদ সৃজন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, চর অঞ্চল, উপকূল হাওড়, বাঁওড় অঞ্চলে এবং পাহাড়ী অঞ্চলে পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন, স্থানীয় সরকার কোটায় শিক্ষক নীতিমালা প্রণয়নে আপাতত কোন পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তবে এ বিষয়ে নতুন নিয়োগকৃত শিক্ষক-শিক্ষিকারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে প্রথমে পদায়ন করতে চাচ্ছি। এ বিষয়ে সব ডিপিওদের চিঠি দিয়েছি এবং নির্দেশনা প্রদান করা হয়েছে।

কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950