শিক্ষার্থীর মুখে থুথু নিক্ষেপকারী সেই প্রাথমিক শিক্ষক বরখাস্ত

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ PM

শিক্ষার্থীর মুখে থুথু নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন।

তিনি জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-৩(বি) অসদাচরণ অভিযোগ এবং একই বিধিমালার ১১(১) ধারা অনুযায়ী সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরো জানান, ওই শিক্ষক প্রতি কর্মদিবসে যথাযথ কর্তৃপক্ষের কাছে হাজিরা দেবেন। একই সঙ্গে খোরাকি ভাতা ভোগ করবেন। তবে শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থাকবেন।

জেলার ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদার গত ৯ ফেব্রুয়ারি রবিবার চতুর্থ শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার ও ফাতেমা বেগম নামে দুই ছাত্রীর গলা চেপে ধরে মুখে থুথু নিক্ষেপ করেন। এই ঘটনার প্রতিকার চেয়ে মো. মহিউদ্দিন নামে সংক্ষুব্ধ অভিভাবক ছাত্রী সাবিকুন নাহারের বাবা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে সহকারী শিক্ষক মোশাররফ হোসেন তালুকদারে বিরুদ্ধে শাস্তিমূলক এমন ব্যবস্থা নিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close