স্কুলের মাঠেই দুই প্রাথমিক শিক্ষিকার লঙ্কাকাণ্ড

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ AM

© সংগৃহীত

শিক্ষার্থীদের সামনে এমনকি স্কুলের মাঠেই মারামারি শুর করছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা! কি চমকে যাচ্ছেন, চমকে গেলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়ার গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই দুই শিক্ষিকা সম্পর্কে হবেন জা। আর পারিবারিক কলহের জেরেই তারা মারমারিতে জড়িয়ে পড়েন।

গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাখী দেবী ভাদুড়ী বলেন, পারিবারিক বিরোধের জেরে সহকারী শিক্ষিকা সামসুনাহার রিনা ও নুরজাহান আক্তার মিনুর মধ্যে প্রায়ই বিবাদ লেগেই থাকতো। আমি বিষয়টি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি।

মঙ্গলবার দুপুরে টিফিন চলাকালীন সময় ওই দু’শিক্ষিকার মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার মিনু মাটিতে লুটিয়ে পড়েন।

এ ব্যাপারে গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার মিনুর স্বামী মেয়র রবিউল ইসলাম রবি বলেন, আমি যে এই প্রতিষ্ঠানের সভাপতি সেটা মানতে চায় না সহকারী শিক্ষিকা সামসুনাহার রিনা ও তার স্বামী আমার বড় ভাই আব্দুর রউফ। তারা প্রতিনিয়ত স্কুলে একক প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। বিষয়টি আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার বলেছি। কিন্তু তারা কোনো সুরাহা করেনি।

তিনি আরও অভিযোগ করেন, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাকে সবার সামনে মারধর করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তার গর্ভের বাচ্চা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্কুলে দুই শিক্ষিকার মধ্যে হাতাহাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গণ্ডগোহালী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার মধ্যে মারামারির বিষয়টি শুনেছি। সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার মিনু অপর এক শিক্ষিকা ও তার স্বামীকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬