৩৮ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত (তালিকা)

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৫ PM

© ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম ৩৮ জেলায় স্থগিত করা হয়েছে। আদালতে মামলা জনিত কারণে এসব জেলার নিয়োগ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর ফলাফলে ৬০ শতাংশ মহিলা কোটা সংরক্ষণ হয়নি উল্লেখ করে হাইকোর্টে ৩৮ জেলায় রীট পিটিশন মামলা করা হয়েছে। এ রীট পিটিশনের আদেশে আদালত আগামী ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। ফলে পূর্ব ঘোষণা মতে আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলায় যোগদানের বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মামলা জনিত কারণে এসব জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রাধীদের যোগদান, কর্মশালা ও পদায়ন নির্দেশনা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। আদালতে বিষয়টি সুরাহা হলে পরবর্তীতে তাদের যোগদান-পদায়নের সময় জানিয়ে দেয়া হবে বলে। এ নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাস্তবায়ন করতে নির্দেশনাও দেয়া হয়েছে।

তালিকা

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০১৮ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি যোগদান ও ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি তাদের কর্মশালামূলক প্রশিক্ষক অনুষ্ঠিত হবে।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬