লম্বা চুল ছোট করে বরখাস্ত প্রধান শিক্ষক

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ PM

স্কুলের ৭ ছাত্রের চুল কেটে দেয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট কমিটি।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী কয়েকদিন আগে ছাত্রদের চুল কাটার নির্দেশ দিয়েছিলেন। অনেকেই চুল না কাটায় প্রধান শিক্ষক রোববার দুপুরে শ্রেণি কক্ষে ঢুকে সপ্তম শ্রেণির ৭ ছাত্রের চুল কাচি দিয়ে কেটে দেন। এ সময় কাচির আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী জখম হয়। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

দিলিপ কুমার দাস বলেন, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি তিন দিনের মধ্য প্রতিবেদন জমার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬