দাবি পূরণ হয়নি প্রাথমিক শিক্ষকদের, শিগগির কর্মসূচি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০১ PM

© লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে। আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার ইশরাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এদিকে, প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, আশ্বাস দিয়েও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি আদায় করেনি। এজন্য তারা নাখোশ। শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

রবিবার বিকালে আন্দোলনকারী শিক্ষকদের প্লাটফর্ম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান শিক্ষকের বেতন ১০ম এবং সহকারী ১১তম দাবি ছিলো আমাদের। কিন্তু আজকের প্রজ্ঞাপনে সহকারী শিক্ষকদের ১৩তম রাখা হয়েছে। তাই আমাদের দাবি মানেনি মন্ত্রণালয়। তাই আমারা মোটেও সন্তুষ্ট নই।

তিনি বলেন, এর আগে অর্থ মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তারও প্রতিফল ঘটেনি। এ বিষয়ে আমরা শিগগিরই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানাবো। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পড়ুন:১৩তম গ্রেড কারা পাবেন, কারা পাবেন না

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬