প্রাথমিকে নিয়োগের দাবিতে রাস্তায় ৩৭ হাজার চাকরিপ্রার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭ PM

© টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন লিখিত পরিক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার চাকরিপ্রার্থী। আজ রোববার (৯ জানুয়ারি) দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

তাদের দাবি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অতীতের মতো প্যানেল গঠন করে দ্রুত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। তারা জানান, মামলা জটিলতায় ২০১৪ সালের পর ২০১৮ সালের আগ পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি।

আন্দোলনকারীদের সংগঠন ‘প্রাইমারী শিক্ষক নিয়োগে প্যানেল চাই’ এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘২০১৮ সালের লিখিত পরীক্ষায় আমরা যারা উত্তীর্ণ হয়েছি এবং ভাইভায় অংশ নিয়েছি তাদের নিয়োগ দেয়া হোক।’ অতীতের মতো প্যানেল গঠন করে নিয়োগ কার্যক্রম পরিচালনার দাবি জানান তিনি।

কমিটির সভাপতি মো: আব্দুল বাতেন রাজিব বলেন, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এবছর যেহেতু চার বছর পর নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছে, সেজন্য বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে দেখতে হবে। কারণ এবছর নিয়োগ না পেলে অনেকের বয়স আর থাকবে না। এছাড়া শিক্ষকের সংকট থাকায় আমাদের যৌক্তিক দাবি মেনে দ্রুত প্যানেল গঠন করে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেয়া হোক।’

তাদের অভিযোগ, এই দীর্ঘ সময়ে তাদের নিয়োগ বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষক সংকট তৈরি হয়েচে। এই সংকট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। অনেক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিশুদের পাঠদান কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছে।

এরপরও ২০১৮ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও সরকার নিয়োগ দিচ্ছে না অভিযোগ করে তারা দাবি করেন, প্যানেল গঠন করে অতীতের মতো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্রার্থীকে নিয়োগ দিতে হবে।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬