স্কুলমাঠের বালু ‘বেচে দিলেন’ প্রধান শিক্ষক

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১ PM

© সংগৃহীত

স্কুলমাঠের বালু বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাচারতারা পাবলিক উচ্চবিদ্যালয়ে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “বালু বিক্রির অভিযোগ সত্য নয়। তবে ঠিকাদার আমার কাছে শুনে এলাকার উন্নয়নের জন্য বিদ্যালয়ের মাঠ থেকে বালু কেটে নিয়েছে। আমি তার কাছে বালু বিক্রি করিনি।”

স্কুলমাঠ নষ্ট হয়ে শিশুদের চলাফেরায় সমস্যা দেখা দিয়েছে। তাদের খেলাধুলারও জায়গা না থাকায় মন খারাপ হওয়ার কথা জানিয়েছে কোমলমতি এই শিক্ষার্থীরা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর অভিযোগ পেয়েছে। তবে তারা এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র হালদারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হবে। তিনি যদি দোষী হন তাহলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬