প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে যা বলল ৬০০ কোমলমতি শিক্ষার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ AM

© সংগৃহীত

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ মেধাবী শিক্ষার্থী তাদের নিজ নিজ স্বপ্ন প্রধানমন্ত্রী বরাবর লিখে পাঠিয়েছে। প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেয়া হয়।পরে শিক্ষার্থীরা ৬০০ পোস্টকার্ডে নিজ নিজ স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়ে দেয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। এ সময় শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশন হওয়ার পর সবার হাতে দেয়া হয় একটি করে হলুদ খাম।

খামের এক পাশে প্রধানমন্ত্রীর ঠিকানা দেয়া। এর পর নিজেদের স্বপ্নে কথা লিখতে থাকে কৃতী শিক্ষার্থীরা। এখান থেকে শিক্ষার্থীরা ৬০০ পোস্টকার্ডে নিজ নিজ স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়ে দেয়। এসব খুদে শিক্ষার্থীরা বড় হয়ে কী হতে চায় এবং কেমন বাংলাদেশ গড়তে চায় তা লিখে পাঠায়।

তোমার শানিত মেধায় গড়ে উঠুক ক্ষুধামুক্ত মানবিক বাংলাদেশ– এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জেএসসি ও পিইসি ২০১৯ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৬০০ শিক্ষার্থী পোস্টকার্ডে বড় হয়ে কী হবে সেই স্বপ্ন লিখেছে।

পিএসসি পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করা মিহিন রহমান পোস্ট কার্ডে লেখে– আমার স্বপ্ন হলো যে, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ ভূষণ স্কুল রোডে বাস করি। অত্র এলাকায় একটি বৃহৎ পাঠাগার স্থাপন করা হোক। এতে শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ হবে। যদি আমার স্বপ্ন পূরণ হয়, তা হলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।

 

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬