স্কুলড্রেস, জুতা ও ব্যাগ কেনার টাকা পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩ PM

© ফাইল ফটো

মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  স্কুলড্রেস, জুতা ও ব্যাগ কিনতে ৫০০ টাকা করে পাবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটি তাদের জন্য উপহার বলে জানানো হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ উদ্যোগের কথা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সরকার শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষে কোমলমতিদের স্কুলে যাওয়ার আনন্দ বাড়িয়ে তুলতে শিক্ষা সহায়ক উপকরণ কিনতে প্রাথমিকভাবে ৫০০ টাকা করে দেওয়া হবে।

শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষা-সংশ্নিষ্ট ব্যক্তিরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারাও ইতিবাচক মত প্রকাশ করেছেন। এ উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তি মাসে ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ টাকা করা হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে শিক্ষা উপকরণ কিনতে এককালীন ৫০০ টাকা দেওয়া হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য, দরিদ্র পরিবারগুলোও যেন সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে পারে এবং শিশুরা আনন্দের সঙ্গে স্কুলে যেতে পারে।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, এটি সরকারের খুবই প্রশংসনীয় উদ্যোগ। দ্রুত সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হলে সবাই খুশি হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৭ মার্চ মুজিববর্ষের শুরুতে প্রায় এক কোটি ৬০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মায়েদের কাছে টাকা দেওয়া হবে। এজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিতে শুরু করেছে।

এ উদ্যোগের বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে বলেন, বছরের শুরুতে নতুন বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদেরকে ড্রেস, জুতা ও ব্যাগ কেনার টাকা দেওয়া প্রাথমিক শিক্ষার জন্য সময়োপযোগী এবং প্রশংসনীয়। গ্রামাঞ্চলের বেশিরভাগ অভিভাবক ছেলেমেয়েদের স্কুলড্রেস কিনে দিতে পারেন না। তবে বরাদ্দের পরিমাণ ৫০০ টাকা নয়, কমপক্ষে দুই হাজার টাকা করা উচিত বলে অভিমত তার।

গত ১৩ জানুয়ারি জাতীয় সংসদের সদস্য এম আব্দুল লতিফ একটি প্রস্তাব উত্থাপন করলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষা উপকরণ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলো নানা রঙ ও সাজসজ্জায় সজ্জিত করা হবে। শিক্ষার্থীদের নতুন পোশাক এতে নতুন মাত্রা যোগ করবে।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬