‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’ হলো প্রাথমিক বিদ্যালয়ের নাম

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪ PM

© টিডিসি ফটো

বৈচিত্র্যময় পৃথিবীতে বহু নামের মানুষ ও এলাকা রয়েছে। এসব নামকরণ করা হয় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। এরপরও নামগুলো ব্যতিক্রম হলে শুরু হয় বহুমুখী আলোচনা। নীলফামারী জেলা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নামও তেমনই। ব্যতিক্রমী হওয়ায় প্রাথমিক বিদ্যালয়টির নাম নিয়ে আলোচনাও হয়েছে অনেকবার।

নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

অবশেষে বিদ্যালয়টিন নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হলো। অবিলম্বে তা কার্যকর করা হবে।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬