স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫২ AM

© সংগৃহীত

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন। ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে তারা হতাহত হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশনকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চলীয় পুলিশ কমান্ডার পেরিস কিম্যানি।

দ্যা ডেইলি নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, ‘বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।’

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা সম্প্রচারমাধ্যম সিটিজেন টিভিকে বলেন, ‘আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।’

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শিশুদের শারীরিক অবস্থার সবশেষ খবর জানতে কাকামেগা হাসপাতালের বাইরে উদ্বিগ্ন বাবা-মারা অপেক্ষা করছেন।

জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950