সেই হাফেজের খোঁজ মিলেছে

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৯ PM
তানভীর হোসেন

তানভীর হোসেন © টিডিসি ফটো

দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের পর খোঁজ মিলেছে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর গ্রামের ওহীদুর রহমানের নিখোঁজ ছেলে ৯ পারা কোরআনের হাফেজ তানভীর হোসেনের (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন তানভীরের মামাতো ভাই মো. হামিদ।

তিনি বলেন, আজ (রবিবার) সকালে তানভীরের পরিবারকে ফোন দিয়ে হামিদকে তার পরিবারের কাছে দিয়ে যায় এক ব্যক্তি। ওই ব্যক্তি দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদ দেখে তানভীরের পরিবারের সাথে যোগাযোগ করে।

তিনি আরও বলেন, তানভীর জানিয়েছে— শুক্রবার তাকে এক ব্যাক্তি কচুয়ার বাসে তুলে দেয়। কচুয়ায় পৌঁছে তানভীর কান্নাকাটি শুরু করে। কিন্তু সে তার পরিবারের কারো মোবাইল নাম্বার বলতে পারেনি। পরে এক ব্যাক্তি ডেইলি ক্যাম্পাসের নিউজ থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন।

এর আগে গতকাল শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘৯ পারা কোরআনের হাফেজ তানভীর হারিয়ে গেছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তানভীর ঢাকা নবাবগঞ্জের ডুরি আঙ্গুল হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। শুক্রবার দুপুরে সে তার মাদ্রাসা থেকে আজিমপুরের ছোট ভাট মসজিদ এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। জুমার নামাজের পর সবার খাওয়া-দাওয়ার সময় হলে সে বাহির থেকে একটু এসে বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬