জীবনযুদ্ধে জয়ী হওয়ার অন্যতম ভিত্তি প্রাথমিক শিক্ষা: তথ্যমন্ত্রী

৩১ জানুয়ারি ২০২০, ০৪:২৪ PM

© সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জীবনযুদ্ধে জয়ী হওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা হচ্ছে। কাজেই শিশুদের প্রাথমিক শিক্ষায় এমন ভিত্তি গড়ে তুলতে হবে যাতে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে পারে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরস্থ ইডেন ইংলিশ স্কুলের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ ও অনুসরণ না করে। তারা যেন বাঙালি ও দেশীয় সংস্কৃতির অনুকরণ ও অনুসরণ করে। হিন্দী কিংবা ইংরেজি গান নয়, তারা যেন রবীন্দ্র, নজরুল এবং দেশাত্মবোধক গানে আগ্রহী হয় সেভাবেই তাদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজকের শিশুরা আগামীতে ডাক্তার হবে, সরকারি বড় অফিসার হবে। কিন্তু তা হয়ে যেন তাদের দরজা গরীবের জন্য বন্ধ হয়ে না যায়, তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম গ্রামার স্কুলের অধ্যক্ষ তাহসিন খান, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহানুর তাসনিম মিলি প্রমুখ।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬