‘ফেব্রুয়ারিতে প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগ’

৩০ জানুয়ারি ২০২০, ০৭:০৩ PM

© ফাইল ফটো

ফেব্রুয়ারি মাসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পিটিআইতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের উদ্বোধন, নবীনবরণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. জাকির হোসেন বলেন, আগামী মাসে নতুন করে আরও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে চরাঞ্চলের যেখানে শিক্ষক থাকতে চায় না- সেখানে শিক্ষক দেয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি যেসব হাওর ও চরাঞ্চলে বিদ্যালয় নেই সেখানে নতুন করে বিদ্যালয় করা হবে।

তিনি আরও বলেন, মিড ডে মিল নীতিমালা কেবিনেটে পাস হয়েছে। আমরা মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার চিন্তা করছি। চর হাওরসহ দুর্গম এলাকায় নতুন করে আরও স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রশিক্ষণ মো. জোবায়দুর রহমান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদসহ অনেকে।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬