নিয়োগ আটকে যাওয়াদের জন্য আইনি লড়াইয়ে প্রাথমিক শিক্ষক নেতারা

২৮ জানুয়ারি ২০২০, ১১:৪১ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা যথাসময়ে যোগদান করতে পারছেন না তাদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক নেতারা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।

এই শিক্ষক নেতা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে সকল (১৮ হাজার ১৪৭ জন) নিয়োগপ্রাপ্ত শিক্ষক যোগদানের অপেক্ষায় আছেন, তাদের মধ্যে অনেক জেলায় আদালতের নিষেধাজ্ঞা থাকায় যথাসময়ে যোগদান করতে পারছেন না।

তিনি বলেন, তাদের পক্ষে আইনি লড়াইয়ে সরকার পক্ষকে সহযোগিতা করে দ্রুত যোগদানে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮)।

এর জন্য ভুক্তভোগী শিক্ষকদের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় আর্থিক ব্যয়ভার সমিতি বহন করবে। এজন্য যারা নিয়োগের অপেক্ষায় আছেন, তাদেরকে নিজ নিজ জেলার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা/জেলা/কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এজন্য যোগাযোগ করতে বলা হয়েছে-

মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ,
সভাপতি,
০১৮৪৩৫০৪৭১০
[email protected]

মোহাম্মদ নুরুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি,
০১৭১৬৯২৭২৪২,

সাবেরা বেগম,
সাধারণ সম্পাদক,
০১৯১১০২২২৫৮

জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন-লা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950