পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

২২ জানুয়ারি ২০২০, ০৪:৫২ PM
নিহত শিক্ষার্থী ফারুক

নিহত শিক্ষার্থী ফারুক © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিশান আহমেদ ফারুক (৯) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটে উপজেলার মান্দারী পূর্ব বাজার পেট্রোল পাম্পের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে। সে উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ফারুককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল।

এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক চালক ও গাড়িটি আটকের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও গাড়িটি আটকে অভিযান চলছে।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬