দফতরি কাম প্রহরীদের বিক্ষোভ, পুলিশ মোতায়েন

২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:০৫ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজস্ব খাতভুক্ত ও কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। 

সকাল থেকে মিরপুরে প্রাথমিক অধিদফতরের প্রবেশ পথে অবস্থান নিয়েছেন দফতরি কাম প্রহরীরা। দুশতাধিক আন্দোলনকারী প্রবেশ পথের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধিদফতরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম আজাহার মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও আমাদের চাকরি রাজস্বখাতে নেয়ার আশ্বাস দেয়া হচ্ছে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। কর্মঘণ্টা নির্ধারণ না থাকায় ২৪ ঘণ্টা বিদ্যালয়ের জন্য কাজ করতে হচ্ছে। বছরে যৌক্তিক ছুটিও দেয়া হচ্ছে না।

তিনি বলেন, সারাদেশে প্রায় ৬০ হাজার দফতরি কাম প্রহরী রয়েছেন। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দফতরি কাম প্রহরীদের দিয়ে বাড়ির ব্যক্তিগত কাজ করাচ্ছেন। বিদ্যালয়ের ভেতর-বাইরে কিছু হারিয়ে গেলে বেতন থেকে সে পরিমাণে অর্থ কেটে নেয়া হয়। আমরা এসব বৈষম্য আর মেনে নেব না। এ কারণে সবাই আন্দোলনে নেমেছি।

সংগঠনের অন্য নেতারা জানান, দুই দফা দাবি পূরণে সবাই একযোগে আন্দোলনে নেমেছি। রোববার সকালে একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে ও আরেকটি অংশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। দুপুর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬