আগামী শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে বাংলা-ইংরেজির মতো বাধ্যতামূলক হচ্ছে কারিগরি

১৮ জুন ২০২৬, ০৫:৪২ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৬:১৩ PM
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহদি আমিন

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহদি আমিন © টিডিসি

আগামী শিক্ষবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে বাংলা ও ইংরেজির মতো কারিগরি বিষয়টি বাধ্যতামূলক করছে সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমতা ও ন্যায্যতা থাকবে। শহর এবং গ্রামের মাঝে শিক্ষার যে বৈষম্য রয়েছে সেটি কমে আসবে। প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তিনি সার্টিফিকেটনির্ভর কোনো শিক্ষা ব্যবস্থা চান না। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যার মাধ্যমে আমাদের শিশু-কিশোর-তরুণ-তরুণীদের মাঝে নাগরিক মূল্যবোধ গড়ে উঠবে, সামাজিকতা-নৈতিকতা-পারিবারিক শিক্ষা গড়ে উঠবে। যেখানে শিক্ষার্থীদের ভেতরে ডিসিপ্লিন ও ইন্টিগ্রেটিভ প্রিন্সিপালস তৈরি করা যাবে।’

আগামী শিক্ষাবর্ষে নতুন বিষয় সংযোজন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস ফোর থেকে দুটি নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি — একটি স্পোর্টস, অন্যটি কালচার। অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া—এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। যেখানে তাদের ভিতরে টিম স্কিল, ডিসিপ্লিন, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফার স্কিলস ডেভেলপ করবে। 

ক্লাস সিক্স থেকে আমরা আরো দুটি নতুন সাবজেক্ট শুরু করতে চাচ্ছি। একটি হলো লার্নিং উইথ হ্যাপিনেস— অর্থাৎ আনন্দময় শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাসে জোর করে পড়ানো হবে না। আরেকটি হলো, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন—যেটি সবার জন্য ম্যান্ডেটরি করা হবে এবং প্রত্যেকটি স্কুলে ল্যাব স্থাপন করা হবে।

ট্যাগ: কারিগরি
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬