কোমলমতিদের ক্লাস চলাকালে খুলে পড়ে ফ্যান, আহত পাঁচ শিশু

০৭ মে ২০২৬, ১০:২৫ AM
সিলিং ফ্যান খুলে পড়ে শ্রেণিকক্ষে

সিলিং ফ্যান খুলে পড়ে শ্রেণিকক্ষে © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে পাচঁ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ করেই শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে সেখানে থাকা চার শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষক ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাক্তন শিক্ষার্থী মশিউর রেজা বলেন, তিনি বিদ্যালয়টি দেখতে গিয়েছিলেন। শ্রেণিকক্ষে প্রবেশ করার কিছুক্ষণ পরই ফ্যানটি খুলে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত এটি সরাসরি কারও মাথায় না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবুও চার শিক্ষার্থী আহত হয়েছে বলে তিনি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়। ভবনটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ঘটনাটি তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬