আম পাড়তে গিয়ে প্রাণ হারাল যুবক

০৫ জুলাই ২০১৯, ০৪:৫০ PM

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মো. সাগর (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর ভোলাহাট উপজেলার উলাডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে ।

ভোলাহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, উলাডাঙ্গা গ্রামের একটি গাছে শুক্রবার দুপুর ১২টার দিকে আম পাড়তে ওঠে সাগর। এ সময় পাশের পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬