প্রাথমিক শিক্ষার উন্নয়নে যুক্তরাষ্ট্র সফরে প্রতিমন্ত্রী

০২ জুলাই ২০১৯, ০৬:৩৫ PM

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন সতের দিনের এক সরকারি সফরের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র গেছেন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সঙ্গে সম্পর্ক দৃঢ়করণের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জানিয়েছেন, ১৭ দিনের সরকারি সফরে দলটির যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল সফর করার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি ৩ জুলাই ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর প্রতিনিধি দলটি বৈঠক করবে ৮ জুলাই নিউইয়র্কে ইউনিসেফের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে।

সেখান থেকে ব্রাজিলের ব্রাসিলিয়া ও রিও ডি জেনিরোতে ব্রাজিলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আরও দু’টি বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ১৭ জুলাই দলটি দেশে ফিরবে।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close