৭১ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দিলেন ইউএনও

০২ জুলাই ২০১৯, ০৬:১০ PM

নতুন পোশাক পেলেন ৭১ দরিদ্র শিক্ষার্থী। আজ থেকে তারাও নতুন স্কুল ড্রেস নিয়ে ক্লাসে আসতে পারবেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমানের উদ্যোগে এটি সম্ভব হলো।

কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ছিন্নমূল শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭১ দরিদ্র শিশুর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন তিনি।

এ সময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুন্সি মোঃ সোহেল রানা, ছিন্নমূল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক বলেন, এই বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এখানের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র। ইউএনও স্যার বিদ্যালয়টির একটি অনুষ্ঠানে এসে কোমলমতি এসব শিক্ষার্থীদের স্কুল ড্রেস বানিয়ে দেবার ঘোষণা দিয়ে ছিলেন। সে অনুযায়ী তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন ড্রেস বিতরণ করলেন।

নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি হবার কথা জানিয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুন্সি সোহেল রানা বলেন, এই বিদ্যালয়টির নিজস্ব ভবন নেই। নেই কোন আসবাবপত্র। রাতে বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীদের অন্ধকারে থাকতে হয়। আমি বিদ্যালয়টির সমস্যাগুলো দূরীকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, শিগগিরই বিদ্যালয়টির সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে।

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬