রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মকবুল

২৮ জুন ২০১৯, ০৮:৩০ PM

© টিডিসি ফটো

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পত্র পেয়েছেন অধ্যাপক মকবুল হোসেন। এর আগে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। নতুন এ নিয়োগের মাধ্যমে রাজশাহী শিক্ষাবোর্ডের বহুল আলোচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগ ও বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন এ নিয়োগে (ওএসডি) অধ্যাপক আবুল কালাম আজাদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ৯ বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রথমে সচিব পদে এবং পরে চেয়ারম্যান হিসেবে শিক্ষা বোর্ডে দায়িত্ব পাল করেন তিনি। টানা ৯ বছর ধরে বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালনের সময়ে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তার বিরুদ্ধে উত্থাপিত সাড়ে ৪ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতিদমন কমিশন (দুদক)।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950