প্রশ্ন ফাঁস নেই চতুর্থ ধাপেও, সন্তুষ্ট পরীক্ষার্থীরা (প্রশ্ন দেখুন)

২৮ জুন ২০১৯, ১২:৪০ PM

প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। আগামী ২৮ জুন শেষ ধাপের পরীক্ষা হবে।

এদিকে প্রাথমিক নিয়োগের এ ধাপের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, প্রথম দু’ধাপের পরীক্ষায়ে যেভাবে অনিয়ম হয়েছে; শেষ দুই ধাপে তার কিছুই হয়নি। মন্ত্রণালয়ও বলছে, তৃতীয় ধাপের মত এ ধাপেও বড় কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। দুই-একটা বিষয়ে অভিযোগ আসলেও সেটা বড় ইস্যু নয়।

মাসুম নামের এক শিক্ষার্থী জানান, প্রশ্ন দিতে একটু দেরি হয়েছে, পরীক্ষকের ইন্টস্ট্রাকশনেও কিছু সমস্যা ছিল। তাছাড়া কোনো সমস্যা নেই।

শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা প্রতিযোগিতামূলক। তবে যেহেতু প্রতিযোগী সংখ্যা ২৪ লাখেরও বেশি; তাই যোগ্য ও দক্ষরাই টিকবে। সুমন কুমার নামে এক শিক্ষার্থী জানান, প্রশ্ন ভালো হয়েছে, সহজ হয়েছে। টেকার আশা করছেন তিনি। তার বিশ্লেষণ, প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় ভালো করতে হবে; তা না হলে টেকা কঠিন। টিকবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়ত টিকব। কিন্তু চাকরি হবে- এমন নিশ্চয়তা দেওয়া যায় না। যেহেতু এখানে মৌখিক পরীক্ষা বড় একটি ফ্যাক্টর।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া সারা দেশে মোট চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬