পঞ্চম শ্রেণির ছাত্র জাহিদ হারিয়ে গেছে, জিডি

২৭ জুন ২০১৯, ০৫:২৮ PM

নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি কুমিল্লার চৌদ্দগ্রামের স্কুলছাত্র ওমর ফারুক জিহাদের (১২)। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের বাহরাইন প্রবাসী জামাল উদ্দিনের ছেলে ও পাশ্ববর্তী নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

জিহাদের সন্ধান না পেয়ে পরিবারের স্বজনদের কান্না থামছে না। এ ব্যাপারে তার দাদা হারেছ মিয়া বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৪১) করেছেন।

জিহাদের চাচা আবদুর রহিম ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ওমর ফারুক জিহাদ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। এরপর বিকেল পর্যন্ত সে বাড়ি ফিরেনি। পরবর্তীতে বিদ্যালয়, তার সহপাঠী ও আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কেউ জিহাদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা ০১৮৭০৩৪৭৭৪৭, ০১৮২৯৯০৬৬৩৬ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬