চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ভাতা দেয়ার আদেশ জারি

২৬ জুন ২০১৯, ০৮:৪৬ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা কার্যভার ভাতা পাবেন। এমনটাই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ জুন) গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্তে এক আদেশ জারি করেছে।

উপসচিব জাহানারা রহমান স্বাক্ষরিত আদেশটিতে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনে উচ্চতর পদে বা প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কার্যভার ভাতা পাবেন।

আদেশে আরো বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে ২০১৮ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে "একজন কর্মচারীকে নিজ পদের থেকে উচ্চ পদে চলতি দায়িত্ব প্রদান করা হলে তিনি কার্যভার ভাতা প্রাপ্য হবেন"। এ প্রেক্ষিতে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের কার্যভার ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬