প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অংশ নেননি ১৪ হাজার প্রার্থী

২২ জুন ২০১৯, ১১:২২ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় চট্টগ্রামে ১৪ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। গতকাল শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামের ১২টি থানা ও উপজেলার ৪৯ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৫ হাজার ৫৭৭ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে জানান, চট্টগ্রামের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এদিকে নগরের বাকলিয়া সরকারি বিদ্যালয় কেন্দ্রে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পেরে শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষা দিতে না পেরে কেন্দ্রের সামনে বিক্ষোভও করেন তারা।

অংশ নিতে না পারা পরীক্ষার্থী আবদুর রহিম জানান, ‘যানবাহন সমস্যার কারণে নিদির্ষ্ট সময়ের মাত্র ১০ মিনিট পরে কেন্দ্রে যাই। কেন্দ্র পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। তাদের বুঝিয়েও লাভ হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, ‘পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিলো। পরীক্ষার্থীদের প্রবেশপত্রেও এ নির্দেশনা উল্লেখ আছে। কেউ নির্দিষ্ট সময়ে কেন্দ্রে আসতে না পারলে আমাদের কিছুই করার নেই।’

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950