জামালপুরে ফের এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

০৪ মে ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়

নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইসলামপুর উপজেলার নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন এবং গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। পরিদর্শনের সময় তিনি বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।’

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় জামালপুর জেলায় এর আগেও নকলের দায়ে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তাহসিফ সাউরির বাধ্যতামূলক অবসর নিয়ে নতুন তথ্য দিলেন জুলকারন…
  • ৩০ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬