গেজেটেড মর্যাদা পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

০২ মে ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা অবশেষে গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন। দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নম্বর ৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পাবেন। এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

এছাড়া, প্রজ্ঞাপনটির একটি অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গেজেটেড মর্যাদার দাবিটি বহুদিন ধরে চলমান ছিল। আগে পদোন্নতি, বেতন কাঠামো ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন মর্যাদা শিক্ষকদের পেশাগত অবস্থান, আর্থিক সুবিধা এবং সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9