দাখিল পরীক্ষায় মোবাইল দেখে লেখার ভিডিও ভাইরাল, কেন্দ্র সচিব বহিষ্কার

২৯ এপ্রিল ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
নকল করার ভিডিও ভাইরাল

নকল করার ভিডিও ভাইরাল © সংগৃহীত

বরগুনায় দাখিল পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখা এবং দেখাদেখি করে নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) হাদিস শরীফ পরীক্ষার সময়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে গত ২৩ এপ্রিল নির্ধারিত হাদিস শরীফ পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা। পরে ওই কেন্দ্রের একটি হলের পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে মোবাইল ফোন সঙ্গে নিয়েই পরীক্ষা দিচ্ছিল। এ সময় নিয়ম বহির্ভূত মোবাইল নিয়ে হলে প্রবেশসহ মোবাইল দেখে পরীক্ষা দেয়ার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ধারণকৃত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রীয় সচিব ও একই মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মামুন অর রশিদকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ মামুন অর রশিদ বলেন, ‘মাদ্রাসায় কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল। সব পরীক্ষার্থীকে হলে প্রবেশের সময় তল্লাশি করা হয়। তবে একটি মহল পরিকল্পিতভাবে আমাকে বিপদে ফেলার জন্য সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আলম বলেন, মোবাইল দেখে পরীক্ষা দেয়ার ভিডিওটি দেখেছি। এটি তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9