এসএসসি পরীক্ষার হলে নেই শিক্ষক, দায়িত্ব পালন করছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী

২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

গত ১০ এপ্রিল থেকে দেশে এসএসসি পরীক্ষা চলমান। উক্ত পরীক্ষার বিধি মোতাবেক একজন শিক্ষক কক্ষ পরিদর্শক থাকার কথা থাকলেও কক্সবাজারের পেকুয়া উপজেলায় দেখা যাচ্ছে তার উল্টোটা। গত পরীক্ষাগুলোয় তৃতীয় শ্রেণির কর্মচারী পালন করেছে কক্ষ পরিদর্শকের দায়িত্ব। 

পরীক্ষার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দ্য ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলার অ্যাকাডেমিক সুপারভাইজার উলফাত জাহান। 

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরপর দু-দিন পরীক্ষায় দায়িত্ব পালন করেছেন টৈটং উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আনছারুল হক। একই কেন্দ্রে শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের এক সন্তান পরীক্ষা দিলেও তার আপন ভাই ইমাম হোছাইনকে প্রতিদিন ডিউটির তালিকায় রাখা হয়েছে।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোস্তফা আলী বলেন, ‘পরীক্ষার হলে তৃতীয় শ্রেণির কর্মচারীর ডিউটি করার বিধান নেই। টৈটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদ পরিচয় গোপন করে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে শিক্ষক পরিচয়ে আমাদের তালিকা দিয়েছিল। আমরা বিষয়টি জানা মাত্র ব্যবস্থা নিয়েছি।'

এ বিষয়ে জানতে চাওয়া হলে টৈটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদ বলেন, ‘মূলত আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকার কারণে তৃতীয় শ্রেণির একজন কর্মচারীকে দু’বার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা নিয়মে নেই। আগামী পরীক্ষা থেকে তাকে আর পাঠাবো না।’

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি কাল এ ধরনের অভিযোগ পাওয়া মাত্র তৃতীয় শ্রেণির কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছি এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। মৌখিকভাবে শিক্ষক স্বল্পতার কারণেই তৃতীয় শ্রেণির কর্মচারী পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন বলে দাবি করেছেন টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপরেও ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9