দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৭ PM
নিহত মো. হাসান আলী

নিহত মো. হাসান আলী © টিডিসি ফটো

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-বিরামপুর মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন নামে আরেক যুবক।

নিহত হাসান আলী পৌর শহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে এবং চলতি বছর আমানুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সকালে হাসান ও নাঈম মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান দোয়েল মোড়ে এসে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, ‘হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার মাথা, বুক ও কোমরে গুরুতর আঘাত ছিল, যা প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।’

বিরামপুর থানার ওসি আরও জানান, দুর্ঘটনা বিষয়ে সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, বাড়ছে দুর্ঘটনার আ…
  • ২৪ মার্চ ২০২৬
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
কলম্বিয়ায় উড্ডয়নের পরপরই সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence