মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়

দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ এসএসসি পরীক্ষাকেন্দ্রে

১০ এপ্রিল ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসির বাংলা পরীক্ষা শেষে  এ অভিযোগ করেন তারা। 

জানা গেছে, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন মতিঝিল আইডিয়াল স্কুল ও সেন্ট গ্রেগরি স্কুলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রের ৩০০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ কক্ষে ৪২ জন পরীক্ষার্থী ছিলেন। ২০ মিনিট দেরিতে এসএসরি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়। পরীক্ষা শেষে অভিভাবকদের তোপের মুখে পড়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা।

আরো পড়ুন: শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা

এ ছাড়াও দেরিতে প্রশ্ন দেওয়ায় পরীক্ষা শেষে হট্টগোল শুরু করেন অভিভাবকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 

অভিভাবকদের অভিযোগ, আজ এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রের লিখিত অংশের প্রশ্নপত্র ২০ মিনিট দেরিতে দেয়া হয়। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পর খাতা কেড়ে নেওয়া হয়। এতে তারা লিখিত পরীক্ষা দিতে ২০ মিনিট কম সময় পেয়েছে।

তাহসিফ সাউরির বাধ্যতামূলক অবসর নিয়ে নতুন তথ্য দিলেন জুলকারন…
  • ৩০ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬