এসএসসি পরীক্ষার আগের দিন পরীক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার

০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৫ PM
পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে

পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে © প্রতীকী ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এর আগের দিন আজ বুধবার (৯ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল খনকারচালা গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম বেলতৈল গ্রামের সৌদিপ্রবাসী আমিনুর রহমানের ছেলে ও বংশাই উচ্চবিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, সিয়ামের আগামীকাল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে পড়তে না বসে সারা দিন ঘোরাফেরা করায় তার মা বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সিয়াম। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে সিয়ামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য দেওয়ায় প্রশাসনের বৈষম্…
  • ২৬ জুলাই ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬
সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন…
  • ২৬ জুলাই ২০২৬
কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 
  • ২৬ জুলাই ২০২৬
‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্…
  • ২৬ জুলাই ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতা…
  • ২৬ জুলাই ২০২৬