ভিকারুননিসার প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত

১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪১ PM

© ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত রাখা হয়। স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করতে নতুন করে গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগামী ৩০ ডিসেম্বরের আগে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম ৮, ১০ ও ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি হওয়া নিয়ে দ্বিধার মধ্যে পড়েন।

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬