চাঁদপুরে চারদিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র

০৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ AM
নিখোঁজ মাহিব

নিখোঁজ মাহিব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাত বছরের মাহিব নামে এক স্কুল ছাত্র চার ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ ডিসেম্বর স্কুল থেকে সে আর বাড়ি ফেরেনি। সে উপজেলার ঘোনা ওয়াসিম উদ্দিন সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার মাহিবের সন্ধানে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

জানা যায়, উপজেলার প্রধানীয়া বাড়ির প্রবাসী মাসুদ রানা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তারের ছেলে মাহিব পরীক্ষা শেষে স্কুলের পাশের এক বাড়িতে খেলা করছিল। তার মা স্কুল শেষে বাড়ি ফেরার সময় ওই বাড়িতে না পেয়ে চলে আসে। বাড়িতে এসেও ছেলের কোন খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করে। অবশেষে কোথাও তার খোঁজ না পেয়ে পরের দিন ৪ ডিসেম্বর মাহিবের চাচা মতলব দক্ষিণ থানায় একটি হারানো ডায়েরি করেন।

নিখোঁজ মাহিবের খোঁজে বৃহস্পতিবার পরীক্ষা শেষে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, মাহিবের খোঁজে এলাকায় মাইকিং ও থানায় ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে আজ (বৃহস্পতিবার) মানববন্ধন করা হয়েছে যাতে প্রশাসন অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে।

মানববন্ধনের পরে থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাহিবের বিষয়ে বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করেন। থানার ওসি একেএমএস ইকবাল বলেন, নিখোঁজ শিশুটির সন্ধানে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ: স্কুল
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬