হোমওয়ার্ক করতে হবে না প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের

২৬ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শিশুদের মানসিক চাপ কমাতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে ভারতের মানবকল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়। ভারতের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুদের বিদ্যালয় থেকে দেয়া হোমওয়ার্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশটির সব বিদ্যালয়ে এই বিষয়ে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় মানবকল্যাণ মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়গুলো প্রথম ও দ্বিতীয় শ্রেণিপড়ুয়াদের কোনো হোমওয়ার্ক (বাড়ির কাজ) দিতে পারবে না। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাষাশিক্ষা এবং অঙ্ক ছাড়া আর কোনো বিষয় পড়ানো যাবে না বলেও জানিয়েছে মানবকল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়। পাশাপাশি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভাষা, অঙ্ক এবং পরিবেশবিদ্যা ছাড়া আর কোনো বিষয় পড়ানো যাবে না।  

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যালয়গুলো পড়ুয়াদের ওপর অতিরিক্ত বই বা যন্ত্রাংশ নিয়ে আসার ব্যাপারেও আর জোর খাটাতে পারবে না। কেবল তা-ই নয়, মন্ত্রণালয় থেকে ঠিক করে দেওয়া হয়েছে ব্যাগের ওজনও। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ব্যাগের ওজন ১.৫ কেজি, তৃতীয় থেকে পঞ্চম দুই থেকে তিন কেজি, ষষ্ঠ ও সপ্তম চার কেজি, অষ্টম ও নবম সাড়ে চার কেজি এবং দশম শ্রেণিপড়ুয়াদের পাঁচ কেজির মধ্যে রাখতে হবে।

 

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬