তিন বছর না পেরোতেই স্কুলে ভর্তি আব্রাম

২৩ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
শাকিব খান, অপু বিশ্বাস এবং  ছেলে আব্রাম খান

শাকিব খান, অপু বিশ্বাস এবং ছেলে আব্রাম খান

ঢালিউড়ের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় স্কুলে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তিনবছর পূর্ণ হওয়ার আগেই স্কুলজীবন শুরু হলো আব্রামের। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে প্লে-গ্রুপে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস। ছেলেকে ভর্তি করাতে শাকিব ও অপু বিশ্বাস দুজনেই এদিন হাজির হয়েছিলেন। ভর্তির দিন থেকেই ক্লাশও শুরু করেছে জয়।

স্কুলে তোলা জয়ের একটি স্থিরচিত্র ফেইসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছেলের জন্য শুভকামনা জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি আশা করছেন, জয় শুধু স্কুল থেকে স্কুল থেকে শিখবেই না; বাচ্চাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটাবে।

অপু বিশ্বাসের ফেইসবুক পেইজে শেয়ার করা স্থিরচিত্র 

 

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শাকিব-অপুর জুটি গড়ে ওঠে। ২০০৮ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

দাম্পত্যজীবনের টানাপোড়েনের মুখে চলতি বছরের মার্চে দু’জনের বিচ্ছেদ ঘটে। জয় এখন অপু বিশ্বাসের কাছেই থাকেন। মাঝে মাঝে বিভিন্ন উৎসবে তাকে দেখতে যান শাকিব খান।

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬