ভারতে স্কুল ভ্যান-বাস সংঘর্ষ: ৭ শিক্ষার্থীসহ নিহত ৮

২২ নভেম্বর ২০১৮, ০৩:২৫ PM
স্কুল ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ

স্কুল ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশে একটি বাসের সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষে সাত শিশু শিক্ষার্থী ও ভ্যান এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ রাজ্যের সাটনা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), খবর এনডিটিভির।

এ ঘটনায় আরও অন্তত আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহত শিক্ষার্থীরা সবাই সাটনা জেলার লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে তারা।

সাটনা জেলা পুলিশের কর্মকর্তা সন্তোষ সিং বলেছেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় একটি স্কুল ভ্যানে থাকা সাতটি শিশু ও ভ্যান চালক নিহত হয়েছেন।’ এক টুইটে এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬