প্রাথমিক স্কুল

ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ার পর

স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ার পর © টিডিসি ফটো

ফেনীর ফুলগাজীতে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিলে আগত শিক্ষার্থীরা মিলনায়তনে প্রবেশের সময় এ পলেস্তারা খসে পড়ে। তবে এতে হতাহত হয়নি কেউ। উপজেলার আমজাদ হাট ইউনিয়নের হাড়িপুস্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুঘর্টনা ঘটে।

জানা যায়, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। পুর্বের নির্ধারিত ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা যখন মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসন গ্রহণ করেন ঠিক ওই সময়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ছাদের দুইটি অংশের বড় পলেস্তারা খসে পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মিলাদে আসা স্থানীয় যুবলীগ নেতা জয়নাল আবেদিন জানান, তিনি শ্রেণী কক্ষে ঢোকার সময়ে দুটি বিকট শব্দ শুনতে পান এবং কিছু বুঝে উঠার আগেই মেঝেতে বড় বড় ভাঙা ইটের অংশ দেখতে পান। এই সময়ে শিক্ষার্থীরা ভয়ে ছুটোছুটি শুরু করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাড়িপুস্কুরিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সংস্করণ চেয়ে ২০১৫ সালে আবেদন করেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত কোন কাজ হয়নি। তবে প্রতিদিন শ্রেণী কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুল ইসলাম জানান, বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি শুনেছি। তিনি বলেন, বিদ্যালয়টি খুবই ঝুকিপূর্ণ, কোনভাবেই ভেতরে পাঠদান করা সম্ভব না। কারণ যে কোন সময় বড় কোন দুর্ঘটনার আশংকা রয়েছে। তাই আপাতত বিদ্যালয়ের বাহিরে মাঠেই পাঠদানের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬