৩০ বছর ধরে প্রধান শিক্ষকের প্রথম কাজ টয়লেট পরিষ্কার!

২২ নভেম্বর ২০১৮, ১২:১০ PM
প্রধান শিক্ষক বি মহাদেশ্বরা স্বামী

প্রধান শিক্ষক বি মহাদেশ্বরা স্বামী

স্কুলে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষকরা ভিন্নধর্মী বিবিধ কাজে হাত দেন। পৃথিবীর বিখ্যাত সব শিক্ষকের মহতী কাজের তালিকার শেষ কোথায় অনেকের কাছে অজানা। তবে ছাত্রদের টয়লেট পরিস্কার করেন এমন শিক্ষক কয়জন! ভারতের মাইসোরের গুন্ডলুপেট এলাকার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এমনিই একজন। ১৯৮৮ সাল থেকে টানা ৩০ বছর স্বেচ্ছায় স্কুল শুরুর আগে টয়লেট পরিষ্কার করে আসছেন।

বি মহাদেশ্বরা স্বামী নামের ওই শিক্ষক সকালে সবার আগে স্কুলে এসে টয়লেট পরিষ্কার করেন। ছাত্রদের টয়লেট পরিস্কার করে স্কুলের কাজ শুরু করেন। প্রধান শিক্ষকের এমন কাজে মুগ্ধ সবাই।ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে রীতিমত ঝড় ওঠেছে। 

মহাদেশ্বরা স্বামী অবশ্য এতেই থেমে থাকেননি, সম্পূর্ণ নিজের টাকায় ছাত্রদের জন্য একটি লাইব্রেরিও খুলে দিয়েছেন। সরকারি প্রাথমিক স্কুলের একজন প্রধান শিক্ষকের এই কাজের প্রশংসায় পঞ্চমুখ জেলা শিক্ষা কর্মকর্তারাও। টয়লেট পরিস্কারের এই কাজটি অবশ্য এই স্কুলেই প্রথম করছেন না মহাদেশ্বরা স্বামী। ১৯৮৮ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন বি আর হিলসের একটি আদিবাসী স্কুলে। সেখানেই তিনি শুরু করেন এই কাজ।

কেন এ কাজ করেন- এমন প্রশ্নের উত্তরে মহাদেশ্বরা স্বামী বলেন, ‘পুরোনো স্কুল থেকেই এটা আমার অভ্যাস ছিল। নতুন জায়গায় এসেও তা বজায় রেখেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব কতটা, সেটা ছাত্ররা যাতে ভালোভাবে বুঝতে পারে, সেজন্যই এই সামান্য কর্তব্য পালন করছি।’

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬