প্রাথমিক সমাপনী পরীক্ষা

দ্বিতীয় দিনে ১৯ ক্ষুদে পরীক্ষার্থী বহিষ্কার

১৯ নভেম্বর ২০১৮, ১০:৩৫ PM

© ফাইল ফটো

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অসাধু পন্থা অবলম্বন করায় সমাপনীতে ১৭ জন ও ইবতেদায়িতে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৯ ছাত্র ও সাত ছাত্রী, রাজশাহী বিভাগের এক ছাত্র, ইবতেদায়ি পরীক্ষায় খুলনা বিভাগের দুই ছাত্র রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রক কক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সমাপনী ও ইবতেদায়িতে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এবার মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনের পরীক্ষায় এক লাখ ৭৯ হাজার ৫০৩ জন অনুপস্থিত ছিল।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে এক লাখ ৬০ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ ১৭ হাজার ৭৫৩ জন। আর ইবতেদায়িতে অনুপস্থিত ছিল ৪২ হাজার ৪১৫ জন। তবে প্রথম দিনে কোনো শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬