প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী

প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী

১৮ নভেম্বর ২০১৮, ০৯:১৭ PM

© সংগৃহীত

আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও  প্রথম দিন অনুপস্থিত ছিল এক লাখ ৬০ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ ১৭ হাজার ৭৫৩ জন। আর ইবতেদায়িতে অনুপস্থিত ছিল ৪২ হাজার ৪১৫ জন।

প্রাথমিকের অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮৬২ জন ছাত্র আর ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী। অন্যদিকে ইবতেদায়িতে অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৬ হাজার ৬ জন আর ছাত্রী ১৬ হাজার ৪০৯ জন।

এদিকে আজ সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষানীতিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। যখন বাস্তবায়ন হবে, তখন একটি পরীক্ষা হবে, নাকি দুটি হবে- সেই সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি বলেন, মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত দেয়, তাহলে এখনও একটি পরীক্ষা হতে পারে। কারণ, এই পরীক্ষাগুলো মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকেই হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬