সমাজকল্যাণমন্ত্রী

আগামী বছর থেকে পিইসি পরীক্ষা নাও হতে পারে

১৮ নভেম্বর ২০১৮, ০৬:০৩ PM
রাশেদ খান মেনন

রাশেদ খান মেনন © সংগৃহীত

‘জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পাথমিক সমাপনী পরীক্ষার বদলে কেবল জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, শিশুদের ওপর অত্যধিক চাপ পড়ায় ২০১৯ সাল থেকে পিইসি আর নাও নেওয়া হতে পারে। 

রবিবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান পিইসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রাশেদ খান মেনন বলেন, একজন ছোট শিশুকে পিইসি পরীক্ষার জন্য যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা কেবল ছোট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে পিইসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬