প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

পহেলা জানুয়ারি বই পাবে শিক্ষার্থীরা, নির্বাচন বাধা নয়

১৮ নভেম্বর ২০১৮, ০২:১১ PM
পরীক্ষার হল পরীদর্শনকালে মন্ত্রী

পরীক্ষার হল পরীদর্শনকালে মন্ত্রী © টিডিসি ফটো

প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির প্রথম দিনই হাতে পাবে নতুন বই। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হলেও পহেলা জানুয়ারী শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিতে কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। রবিবার রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা জানান। 

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, প্রাথমিক ও অষ্টম শ্রেণি পর্যায়ে শুধুমাত্র একবার সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য অভিভাবকরা বলে আসছেন। সেটা আমরা বিবেচনায় নিয়েছি। তবে  এ বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এটা হতে পারে।

প্রসঙ্গত, রবিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৮ হাজার ৪১৭ জন শিক্ষার্থী। এদিন রাজধানীর ভিকারুন্নেসা স্কুলে পরীক্ষা পরিদর্শন করতে আসেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬