প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

১৭ নভেম্বর ২০১৮, ০৯:৪০ PM
ফাইল ফটো

ফাইল ফটো

সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা। রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার সাত হাজার ৪১০টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী।

এ বছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি। 

এছাড়া তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রেও এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

এবারের পরীক্ষায় ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে। এদিকে, সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিকের সময়সূচি : প্রাথমিক সমাপনীতে আগামীকাল রবিবার ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

ইবতেদায়ির সময়সূচি : রবিবার ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬